× Banner
সর্বশেষ
মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শায় ‘মিথ্যা’ মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুসহ ৬ জনের জামিন বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারী হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব – শিক্ষামন্ত্রী কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে – প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভারতীয় সেনায় আসছে বিশ্বের সবথেকে শক্তিশালী ব্রহ্মোস মিসাইল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯

শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীর হাতে যেতে চলেছে ব্রহ্মোস মিসাইল। এই মিসাইলের সমান কোনও মিসাইল এই মুহূর্তে বিশ্বে নেই। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে বিশ্বের সবথেকে শক্তিশালী মিসাইল।

রাশিয়ান সংস্থা এরোস্পেশ লিমিটেডে মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন। এর গতি হবে ৩০০০ কিলোমিটার/ ঘণ্টা। আর এতেই আতঙ্ক বেড়ে গিয়েছে চিনের। অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই মিসাইল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাখা হতে পারে কাশ্মীরেও।

তিনি জানান, আগামী কয়েক বছরে ভারতের অস্ত্র-ভাণ্ডারে আসছে আরও বেশি সংখ্যায় ব্রহ্মোস সুপারসনিক মিসাইল।  ভারত ও রাশিয়ার দুই সংস্থা যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে।

রাশিয়ান সংস্থা এরোস্পেশ লিমিটেডের তরফে জানানো হয়েছে, ভারত  এই অস্ত্র ভারত ও রাশিয়ার কোনও বন্ধু দেশকে বিক্রিও করতে পারে।

সম্প্রতি চিন সীমান্তে সবথেকে বেশি গতিসম্পন্ন এই মিসাইল মোতায়েন করা সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদেরও সহজেই টার্গেট করা যায় এই মিসাইলের মাধ্যমে। ভারতীয় সেনাবাহিনীর পাঁচটি রেজিমেন্টের প্রত্যেকটিকে ১০০টি করে মিসাইল আছে। ২০০৭ থেকে ব্রহ্মোস ব্যবহার করছে ভারত।


এ ক্যটাগরির আরো খবর..