× Banner
সর্বশেষ
বিএনপিকে ফেভারিট বা সম্ভাব্য বিজয়ী বলেছেন দ্যা ইকোনমিস্ট আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ ফেব্রুয়ারি (২৪ মাঘ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে লক্ষ্মীপুরে ভাইরাল শিশুর ছড়ানো মিথ্যাচারে অস্বস্তিতে জামায়াত-বিএনপি ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে -খোকন তালুকদার  কালকিনিতে বিএনপি নেতা মামুন বেপারীর পথসভা অনুষ্ঠিত কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে আগৈলঝাড়ায় নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ধানের শীষের প্রার্থী ও তার সমর্থকদের কারণ দর্শনোর নোটিশ প্রকৃত জনকল্যাণমূলক সরকার গঠন করা হবে -তারেক রহমান

বিজয়ে বিনয়ী হোন যাতে মানুষ ভালোবাসে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

‘কাঁধে দায়িত্ব এলে বিনয়ী ও নম্র হতে হয়, বিজয়ীর আচরণ যেন কারো বিরক্তির কারণ না হয়। বিজয়ের পর যেভাবে আমরা নেত্রীর নির্দেশ মেনে চলেছি, তা বজায় রাখতে হবে। মানুষ যেন আমাদের ভালোবাসে, আবারো দায়িত্ব দেয়, সেজন্য আমাদের দায়িত্ববান হতে হবে।’ দলীয় কর্মীদের প্রতি জানালেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রাজধানীর ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। নৌকায় ভোট দেওয়ার অপরাধে ৮ বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছিলো, গ্রামছাড়া হয়েছিলো বহু পরিবার। আর টানা তৃতীয়বার বিজয়ী হয়েও আওয়ামী লীগ বিজয়োৎসব করেনি।’

‘আমাদের শনিবারের সমাবেশ বিজয় সমাবেশ, উৎসব নয়; সমাবেশ বর্ণিল কিন্তু সুশৃঙ্খল হবে; নেত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত সবাই উপস্থিত থাকবো,’ নেতাকর্মীদের উদ্দেশে বলেন ড হাছান মাহমুদ।

মন্ত্রী এ সময় দেশের উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিমান থেকে এ দেশের ফ্লাইওভার আর গগনচুম্বী অট্টালিকা দেখে ইউরোপের মতো মনে হয়, হাতিরঝিলের সৌন্দর্য মনে করিয়ে দেয় প্যারিসের কথা, গ্রামে আর কুঁড়েঘর পাওয়া যায় না, হারিকেন আজ স্মৃতির অংশ। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এ দেশ আজ বদলে যাওয়া বাংলাদেশ।’

‘আওয়ামী লীগের বিজয় যেমন বিশাল, প্রতিপক্ষের পরাজয়ও তেমন ধস নামানো; আর এমন ধসে যাওয়া পরাজয়ের পর মুখরক্ষার জন্যই সংলাপের দাবি তাদের,’ বলেন তথ্যমন্ত্রী।

‘আর এই মুখ থুবড়ে পড়া, বিএনপি-জামাতের পরাজিত নেতারা যখন আইসিইউতে, তখন টিআইবি তাদের অক্সিজেনের ভূমিকা নিয়েছে’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘টিআইবি নির্বাচন পর্যবেক্ষকও ছিলো না। যারা পর্যবেক্ষক ছিলো, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু, আর পর্যবেক্ষক না হয়ে মনগড়া প্রতিবেদন দিয়ে বিএনপি-জামাতের কথার প্রতিধ্বনি করছে টিআইবি।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..