× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

ডেস্ক

আইএমএফ এর পাকিস্তানকে ঋণ দেওয়া বিষয়ে প্রস্তাবে আপত্তি প্রকাশ ভারতের

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
প্রস্তাবে আপত্তি প্রকাশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আই এম এফ) এর পাকিস্তানকে নতুন করে ঋণ দেওয়া বিষয়ে প্রস্তাবে আপত্তি প্রকাশ করে ভোট দান থেকে বিরত থেকেছে ভারত। পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ঋণের টাকা দিয়ে সন্ত্রাসবাদকে পুষ্ট করার আশঙ্কা থেকেই এই ঋণ না দেওয়ার বিষয়ে সরব হয়েছে ভারত।

শুক্রবার(৯ মে) আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) বৈঠকে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনায় ভোট দান থেকে বিরত থেকেছে ভারত।

ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পাকিস্তানকে নতুন করে ঋণ না দেওয়াই উচিত। নয়তো সেই অর্থও সীমান্তে নাশকতা বৃদ্ধির ক্ষেত্রে পাকিস্তান কাজে লাগাতে পারে বলে আশঙ্কা থেকে যাচ্ছে।

অর্থ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনায় ভোট দান থেকে বিরত থেকেছে ভারত।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘২০২১ সালের রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, সেনা সম্পর্কিত ব্যবসা পাকিস্তানে বৃহত্তম। পরিস্থিতি এখনো বদলায়নি। বরং বর্তমানে সেনাবাহিনী পাকিস্তানের বিশেষ ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলে মুখ্য ভূমিকা পালন করে’। এমনি দাবি তুলে আইএমএফ এর প্রস্তাবিত পাকিস্তানকে ১.৩ বিলিয়ন ডলার বেলআউট প্যাকেজের উপরে ভোটদানের থেকে বিরত থাকল।

ভারতের যুক্তি, পাকিস্তানকে ঋণ প্রদান মানেই পরোক্ষে সামরিক গোয়েন্দা অভিযান এবং বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সমর্থন করা। সেই সঙ্গে নয়াদিল্লি আরো দাবি করেছে, পাকিস্তান নিজেই ইচ্ছাকৃতভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে। তার জেরে এখন আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের কাছেও আদর্ণ ঋণ গ্রাহকের বিবেচনা পাচ্ছে না।

উল্লেখ্য, , ২০২৪ সালে পাকিস্তানের বৈদেশিক ঋণ দাঁড়ায় ১৩০ বিলিয়ন ডলারে। আইএমএফ এর তরফে জানানো হয়েছে, ১৯৫০ সাল থেকে মোট ২৫ বার ঋণ নিয়েছে পাকিস্তান। অন্যদিকে বিশ্ব ব্যাঙ্কও ৪৮ বিলিয়নেরও বেশি অর্থ সাহায্য করেছে। তার মধ্যেই ২০ বিলিয়ন ডলারের দীর্ঘমেয়াদী ঋণের জন্য গত জানুয়ারিতে বিশ্বব্যাঙ্কের সঙ্গে চুক্তি করে পাকিস্তান।

উল্লেখ্য, আগে থেকেই ওই দেশের অর্থনীতি রীতিমতো সঙ্কটজনক হয়ে রয়েছে। এমতাবস্থায় ঋণ আটকে গেলে যুদ্ধ তো দূর, দেশবাসীর পেটে খাবার জোগাতে মাথায় হাত পড়বে পাকিস্তানের। তবে সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, ভারতের আপত্তি সত্ত্বেও ১ বিলিয়ন ডলার লোন পাকিস্তানকে দিয়েছে আইএমএফ।


এ ক্যটাগরির আরো খবর..