× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নাটোর প্রতিনিধি

নাটোরে কমিটি করে প্রতিটি পুজা মন্ডপের নিরাপত্তা দেবে জামায়াতে ইসলামী

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
পুজা মন্ডপের নিরাপত্তা দেবে জামায়াতে ইসলামী

পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষরেরা যাতে পরিকল্পিতভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে দৃষ্টি রেখে কমিটি করে নাটোরের প্রতিটি পুজা মন্ডপ পাহারা দেয়া হবে। বলেছেন নাটোর জেলা জামায়েতের আমির ড. মীর নূরুল ইসলাম।

শনিবার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল (সা.) এর আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন ষড়যন্ত্রকারীদের নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না। তাই নাটোরে প্রতিটি মন্ডপে পুঁজা মন্ডপ কমিটির সাথে সমন্বয় করে নিজ উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতা করবে জামায়াত কর্মীরা।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আওয়ামী দুঃশাসনকালে সবচেয়ে বেশি নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কিন্তু ৫ আগষ্টের পর চাইলেই জামায়াতে ইসলামী অনেক কিছুই করতে পারতো। কিন্তু জামায়াতে ইসলামী তা না করে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সহ সকল ধর্মের মানুষ ও উপাসনা গুলোতে জনরোষের হাত থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল এবং থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল মানুষের কল্যাণে কাজ করে।


এ ক্যটাগরির আরো খবর..