× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

দেশে প্রথম কাজু বাদাম প্রক্রিয়াজতকরণ শুরু

admin
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০১৬

রংপুর প্রতিনিধিঃ জেলার মিঠাপুকুরের শালাইপুরে শুরু হলো কাজু বাদাম রপ্তানীর প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম। এর মাধ্যমে গ্রামীণ নারীর কর্মসংস্থানের পাশাপাশি দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে বলে ধারণা দিয়েছেন উদ্যোক্তারা।

আজ শনিবার রংপুরের মিঠাপুকুরের শালাইপুরে কাজু বাদাম রপ্তানীর প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু হয়।

শালাইপুরে এই প্রক্রিয়াজাত কার্যক্রম উদ্বোধন করেন উদ্যোক্তা এসএম ফখর উজ্জামান জাহাঙ্গীর। এসময় আরও উপস্থিত ছিলেন অন্যতম উদ্যোক্তা মাহনিা আফরিন, ভারতীয় উদ্যোক্তা মুরালী প্রমুখ।

উদ্যোক্তারা বলছেন, হল্যান্ড, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট, ভিয়েতনাম, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ এই কাজু বাদাম উৎপাদন ও প্রক্রিয়াজাত করে হাজার হাজার ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে। পার্শ্ববর্তী দেশ ভারত প্রতি বছর সাড়ে তিন হাজার বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। শালাইপুর থেকে এই যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে আগামী ৫ বছরের মধ্যে অন্তত ২০ লাখ নারীকে এই কাজু বাদাম প্রক্রিয়াজাতের সাথে সম্পৃক্ত করা হবে।

উদ্যোক্তারা মনে করছেন, দেশের ভেতরে বাজারজাতের মাধ্যমে কাজু বাদাম দিয়ে দেশের দীর্ঘদিনের বিরাজমান প্রোটিন ঘাটতি মেটানো সম্ভব হবে। পাশাপাশি বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে বাংলাদেশ।

উদ্যোক্তারা মনে করেন, এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। দেশের প্রবৃদ্ধি ও সম্মৃদ্ধি অর্জন এবং সামাজিক অর্থনৈতিক নিরাপত্বা নিশ্চিত করবে এই কাজু বাদাম।


এ ক্যটাগরির আরো খবর..