দুঃস্থ পরিবারের মাঝে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা উপহার

দুঃস্থ পরিবারের মাঝে সেনাপ্রধানের ঈদ শুভেচ্ছা উপহার

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের আশপাশের দুঃস্থ ও দরিদ্র মানুষের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। শনিবার ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, মানিকদী প্রাঙ্গণে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের পক্ষে ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ উপস্থিত দুঃস্থ ও দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক কর্মকর্তারাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।