× Banner
সর্বশেষ
উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

চলে গেলেন প্লেবয় প্রতিষ্ঠাতা হিউ হেফনার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

নিউজ ডেস্কঃ  চলে গেলেন আন্তর্জাতিক মেনস ম্যাগাজিন প্লেবয়ের আইকনিক প্রতিষ্ঠাতা হিউ হেফনার। প্লেবয় এন্টারপ্রাইজ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকায় নিজের বাড়ি প্লেবয় ম্যানশনে ৯১ বছর বয়সে হেফনারের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

১৯৫৩ সালে বাড়ির রান্নাঘর থেকে প্লেবয়ের প্রকাশনা শুরু করেছিলেন হেফনার। এক সময় তা প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাগাজিনে পরিণত হয়।

প্লেবয় যখন সাফল্যের শীর্ষে, সে সময় মাসে ৭০ লাখ কপি বিক্রি হয়েছে।

সংবাদমাধ্যমে হেফনারকে প্রায়ই চিত্রায়িত করা হয়েছে, প্লেবয় ম্যানশনে একদল স্বর্ণকেশী পরিবেষ্টিত হয়ে জীবন যাপন করা এক কামুক বুড়ো হিসেবে। টাইম ম্যাগাজিন তাকে বর্ণনা করেছিল ‘প্রোফেট অব পপ হেডোনিজম’ হিসেবে।

বিবিসি লিখেছে, হিউ হেফনার কোটি কোটি পুরুষের জন্য এক ফ্যান্টাসির দুনিয়া তৈরি করে গেছেন। তবে অধিকাংশ পাঠকের সঙ্গে তার পার্থক্য হল, সেই ফ্যান্টাসির জীবন হেফনার নিজে যাপন করে গেছেন।

হেফনারের ছেলে কুপার হেফনার বিবৃতিতে বলেন, বহু মানুষ তার বাবাকে মিস করবে।


এ ক্যটাগরির আরো খবর..