× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

চট্টগ্রামে অর্ধলাখ জেলের মধ্যে নিবন্ধিত ২৭ হাজার ২৩ জন পাবে সরকারী সুবিধা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০২৩
করোনায় ক্ষতিগ্রস্থ ৫০ হাজার জেলে

চট্টগ্রাম সাগরে মাছ ধরছে অর্ধ লাখ জেলের মধ্যে নিবন্ধিত সংখ্যা মাত্র ২৭ হাজার ২৩ জন। আরও ১৬ হাজার জেলেকে নিবন্ধনের ফাইল গেছে মন্ত্রণালয়ে। তাদের নিবন্ধন হলে আরও প্রায় ৮ হাজার জেলের ফাইল যাবে মন্ত্রণালয়ে। মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম জেলার ২৭ হাজার ২৩ জন জেলে পরিবারের পাশে থাকছে সরকার।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে সব জেলেই নিষেধাজ্ঞার সময়ে সরকারের সহযোগিতা পাবে। মাছ শিকারে নিষেধাজ্ঞার সময়ে চট্টগ্রামের ২৭ হাজার ২৩ জন জেলের প্রতিটি পরিবার ৮৬ কেজি করে চাল পাচ্ছেন।

বৃহস্পতিবার (২৫ মে) থেকে শুরু হয়েছে চাল বিতরণ।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী বলেন, নিষেধাজ্ঞার এই সময়ে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম জেলার ২৭ হাজার ২৩ জন জেলে পরিবারের পাশে থাকছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলে পরিবার ৮৬ কেজি করে চাল পাচ্ছেন। প্রথম কিস্তিতে ৫৬ কেজি এবং পরের কিস্তিতে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য আরও ২৪ হাজার জেলে পরিবারকে সরকারের সহযোগিতার আওতায় নিয়ে আসা। নতুন ১৬ হাজার জেলে পরিবারের নিবন্ধনের জন্য আমরা মন্ত্রণালয়ে ফাইল পাঠিয়েছি। এই পরিবারগুলো নিবন্ধন পেলে পরের বার আরও আট হাজারের ফাইল পাঠানো হবে।

বছরে এই ৬৫ দিনের বাইরে মা ইলিশ শিকারে ২২ দিন, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা, মার্চ-এপ্রিল দুই মাসে অভয়ারণ্যে যেতে মানাসহ মোট ১৪৭ দিন নিষেধাজ্ঞা পালন করতে হয় সারাদেশের বিভিন্ন এলাকার জেলেদের।

দেশের মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে ২০১৫ সাল থেকে বঙ্গোপসাগরে প্রতিবছর ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ। শুরুতে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলার নিষেধাজ্ঞার আওতায় থাকলেও ২০১৯ সালে সব ধরনের নৌ-যানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..