× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

এইচএসসির ফল বিপর্যয় তদন্তে কমিটি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ এইচএসসির ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে যশোর শিক্ষা বোর্ড। ফল বিপর্যয় রোধে বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সমন্বয়ে নতুন উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার  এসব তথ্য জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। বোর্ড সূত্রে জানা যায়, যশোর বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ৪৬ দশমিক ৪৫। এর আগে ২০০৪ সালে এ রকম ফলাফল বিপর্যয় হয়। সে সময় এইচএসসিতে ৪২ দশমিক ৭০ ভাগ শিক্ষার্থী পাস করেছিলো।

গত ১১ বছরের মধ্যে এই বিপর্যয়ে নানা সমালোচনার মুখে পড়ে শিক্ষা বোর্ড ও কলেজ শিক্ষকরা। বিভিন্ন মহল থেকে এর কারণ অনুসন্ধান ও কার্যকর উদ্যোগ নেয়ার দাবি উঠে। মাধব চন্দ্র রুদ্র  জানান, ফল বিপর্যয়ের কারণ জানতে বোর্ড সচিব মেল্লা আমীর হোসেনকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া আগামি এক মাসের মধ্যে বিশেষ সভা করে সব কলেজের অধ্যক্ষকে বিশেষ নির্দেশনা দেওয়া হবে। কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..