× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সাংবাদিক বিমান ভট্টাচার্যের জীবনাবসান

SDutta
হালনাগাদ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সুমন দত্ত: বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক বিমান ভট্টাচার্য আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ৭ মার্চ শুক্রবার দুপুর ১২ টা বেজে ৪১ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃতের পরিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

পরিবার সূত্র থেকে জানা যায়, বিমান ভট্টাচার্য বার্ধক্যজনিত কারণে গত এক মাস যাবত অসুস্থ ছিলেন। অসুস্থ শরীরে তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পিকনিকে অংশগ্রহণ করেন। পিকনিকে খাবার খেতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হোন। এরপর হাসপাতাল থেকে টিকাটুলির হাটখোলার বাসায় নিয়ে গেলে সেখানে আজ দুপুরে শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় দেহত্যাগ করেন।

বর্তমান প্রজন্মের ক্রীড়া সাংবাদিকরা বিমান ভট্টাচার্যকে পেয়েছে ক্রীড়া লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে। দীর্ঘদিন তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করে আসছেন। ১৯৪১ সালের ৮ জুলাই জন্ম নেওয়া বিমানের পেশাগত জীবন শুরু হয়েছিল ব্যাংকার হিসেবে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চাকরি ছেড়ে পরবর্তীতে সাংবাদিকতা বেছে নেন। সাংবাদিকতা করেছেন বাংলাদেশ টাইমস, ডেইলি অবজারভার ও গুড মর্নিং বাংলাদেশে।

ক্রীড়া লেখক সমিতি ছাড়াও জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবসহ নানা সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন তিনি। জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে সাংবাদিকদের একাধিক সংগঠন।

বিমান ভট্টাচার্যের পিতা ছিলেন সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী রমণী ভট্টাচার্য। থাকতেন পুরান ঢাকার হৃষিকেশ দাস রোডের বাসায়।


এ ক্যটাগরির আরো খবর..