× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

নিউজ ডেক্স

আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি তৈরি হবে : অ্যান্তনিও গুতেরেস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
রুশ আগ্রাসনে কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি তৈরি হবে : অ্যান্তনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে আগামী কয়েক মাসে বিশ্বজুড়ে খাদ্য ঘাটতি তৈরি হতে পারে। ফলে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইউক্রেন যদি যুদ্ধ শুরুর আগের মাত্রায় রফতানি শুরু করতে না পারে তাহলে বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আর সেই দুর্ভিক্ষ কয়েক বছর চলতে পারে।

এই যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দর থেকে রফতানি বন্ধ হয়ে গেছে। এসব বন্দর থেকে এক সময়ে বিপুল পরিমাণ সূর্যমূখী তেল, ভুট্টা এবং গমের মতো খাদ্য শস্য রফতানি হয়েছে। সেটি বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে এবং এর বিকল্পগুলোর দাম বেড়ে গেছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এই বছর বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..