× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ইরানে বসবাসরত বাংলাদেশি

ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেশে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
ইরানে বসবাসরত বাংলাদেশি

ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতিতে সেখানে বসবাসরত বাংলাদেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবর্তনের প্রয়োজনীয় প্রক্রিয়া বাংলাদেশ সরকার শুরু করেছে। ইরানের পার্শ্ববর্তী দেশসমূহের সহযোগিতায় এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

আজ ২২ জুন রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রত্যাবাসনে আগ্রহী প্রথম দলটি যাতে আগামী সপ্তাহে বাংলাদেশে পৌঁছায় সে চেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে। পর্যায়ক্রমে অন্যদেরও বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে মর্মে আশা করা যাচ্ছে। প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণলায়ের সাথে যোগাযোগ রাখছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে প্রত্যাবর্তনে আগ্রহী সকল বাংলাদেশি নাগরিককে তাঁদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তাঁরা এবং বাংলাদেশে তাঁদের স্বজনরা প্রয়োজনে দূতাবাসের ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্নোক্ত হটলাইনগুলোতে (ওয়াটসঅ্যাপ-সহ) সরাসরি যোগাযোগ করতে পারেন: বাংলাদেশ দূতাবাস, তেহরান-হটলাইন: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮ ও +৯৮৯১২২০৬৫৭৪৫ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা-হটলাইন: +৮৮০১৭১২০১২৮৪৭।


এ ক্যটাগরির আরো খবর..