× Banner
সর্বশেষ
আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিয়াদে দূতাবাস ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

নিউজ ডেস্কঃ সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন (চ্যান্সেরি) উদ্বোধন করেছেন।

আজ রোববার সকালে জেদ্দার রয়্যাল কনফারেন্স প্যালেস থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে এমন একটি ভবনের অবস্থান একটি স্বাধীন দেশের চিহ্ন বহন করে।

সরকারপ্রধান আরো বলেন, বিশ্বের প্রতিটি দেশেই বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে নিজস্ব দূতাবাস ভবন নির্মাণ করবে। এ ছাড়া প্রবাসীদের সুবিধার্থে জেদ্দায় বাংলাদেশের নিজস্ব কনস্যুলেট ভবন নির্মাণের ঘোষণাও দেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ উপস্থিত ছিলেন।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুলাজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা।


এ ক্যটাগরির আরো খবর..