× Banner
সর্বশেষ
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

উত্তরপ্রদেশে ১০০ বিঘা জমির জন্য প্রকাশ্যে পুরোহিতকে গুলি

Dutta
হালনাগাদ: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
প্রকাশ্যে পুরোহিতকে গুলি

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদকঃ সম্প্রতি কর্নাটকে তিন পুরোহিতকে পাথর দিয়ে মাথা থেতলে হত্যা, কিংবা রাজস্থানে নৃশংস ভাবে পুরোহিত পুড়িয়ে মারার ঘটনাবলী বিনা প্রতিবাদে বিস্মৃতির অন্তরালে চলে যাওয়ার আগেই, উত্তরপ্রদেশে প্রকাশ্যে গুলি করা হলো এক পুরোহিতকে।

উত্তরপ্রদেশের গোণ্ডা জেলার হটিজাথোক থানার মনোরমা মন্দির থেকে পূজা করে ফেরার সময়, শনিবার ১০ অক্টোবর রাতে পুরোহিত সম্রাট দাসকে গুলি করা হয়।

মনোরমা মন্দিরটি ১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। ওই জমির উপর লোলুপ দৃষ্টি ছিল মাফিয়া ডনদের।

হামলায় আহত সম্রাট দাসকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ওনাকে লখনউয়ের হাসপাতালে রেফার করা হয়। জানিয়ে দিই, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মন্দিরের মহন্ত সীতারাম দাসকে সশস্ত্র সুরক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু মন্দিরের পুরোহির সম্রাট দাসকে শুধু হোম গার্ডের সুরক্ষাই দেওয়া হয়েছিল। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।

পুলিশের অনুমান, ওই জমির পাওয়ার জন্য উত্তরপ্রদেশের মাফিয়া ডনরা এ কাজ করেছে যারা সেক‍্যুলার রাজনীতিবিদ ও পাকিস্তানপন্থীদের দ্বারা দারুণভাবে অনুপ্রাণিত।

কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী দলিত-মুসলিম ও আদিবাসীদের অধিকার রক্ষার নামে নতুন স্লোগান তুলেছেন। রাহুল গান্ধীর হিন্দু বিদ্বেষী- তথা হিন্দু সমাজের অমানবিক বর্ণ বিভাজন উস্কে দেওয়া বক্তব্যের পর, পুরোহিতের উপর এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞ মহলের অভিমত, রাহুল গান্ধীর বিভেদ-বিদ্বেষ মূলক বক্তব্য, প্রাক-পার্টিশন উত্তাল সময়কালীন যোগেন মণ্ডলের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।


এ ক্যটাগরির আরো খবর..