× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

সুমন দত্ত

সময়মত কারিগরি ও মাদ্রাসার প্রকল্প সমূহের বাস্তবায়ন হবে : প্রধান প্রকৌশলী

SDutta
হালনাগাদ: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

নিজস্ব  প্রতিবেদক: জনবল কম থাকার পরও ২০২৪-২০২৫ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গৃহীত প্রকল্প সমূহের কাজ দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলছে। এজন্য শিক্ষা প্রকৌশলের কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিটি প্রকল্প সময় মতো শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান প্রকৌশলী জালাল উদ্দিন চৌধুরী।

সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে উপস্থিত অধিদপ্তরের প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সভার প্রধান অতিথি জনাব ড.খ ম কবিরুল ইসলাম, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব , অতিরিক্ত সচিব, মাদ্রাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা বিভাগ মহাপরিচালক, প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব ও উপ সচিবরা।

প্রধান প্রকৌশলী বলেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি অর্গানোগ্রাম (প্রস্তাবিত) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিবেচনাধীন রয়েছে। উক্ত অর্গ্রানোগ্রামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে ৪১টি বিভিন্ন স্তরের পদ শুধুমাত্র কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কাজের জন্য ডেডিকেটেডলি রাখা হয়েছে। বিদ্যমান শূন্যপদ পূরণ ও প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে তিনি সচিবদের দৃষ্টি আকর্ষণ ও তাদের হস্তক্ষেপের আশা করেন।

তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে উপসহকারী প্রকৌশলীর কার্যালয় না থাকায় উন্নয়ন কার্যক্রম নিয়মিত মনিটরিং করা অত্যন্ত দুঃসাধ্য। এজন্য তিনি উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপ-সহকারী প্রকৌশলীর একটি কার্যালয় স্থাপন করতে চান। এটি করা গেলে মাঠ পর্যায়ের কার্যক্রমে গতিশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে।


এ ক্যটাগরির আরো খবর..