× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি

শীর্ষ সন্ত্রাসী বাবলু খান গ্রেপ্তারে এলাকাবাসীর আনন্দ মিছিল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
শীর্ষ সন্ত্রাসী বাবলু খান

শেখ হাসিনার সরকারের পতনের পর আতœগোপনে যাওয়া জেলার গৌরনদী উপজেলার আওয়ামী শীর্ষ সন্ত্রাসী ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবুল খানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে বাবলু খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আনন্দ মিছিল ও সভা করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত বাবুল খান উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে। সে গৌরনদীর সন্ত্রাসীদের গডফাদার ও দানব খ্যাত সাবেক পৌর মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের অস্ত্রধারী অন্যতম ক্যাডার ছিলেন। হারিছের হুকুমে খুন, জখম, চাঁদাবাজি, দখলবাজি, মাদক বিকিকিনিসহ নানা অপরাধ কর্মকান্ড পরিচালনা করতো সন্ত্রাসী বাবলু খান।

২০১৩ সালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদী বাসষ্ট্যান্ডে বসে ছাত্রলীগ কর্মী রুম্মান ফকিরকে কুপিয়ে হত্যা করে বাবলু খান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অপরাধ কর্মকান্ড পরিচালনা করে বাবলু খান গৌরনদীর শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি অর্জন করে। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ হামলার ঘটনার নেতৃত্বে ছিলেন সন্ত্রাসী বাবলু খান।

শনিবার দুপুরে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাবলু খানকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ওসি আরও জানান, শনিবার দুপুরে বাবলু খানকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..