× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

রামগঞ্জে হতদরিদ্রের চাল নিয়ে অনিয়মে চেয়ারম্যান সহ ৩ জন আটক

admin
হালনাগাদ: শনিবার, ২৯ অক্টোবর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জের ১০ টাকা দরে হতদরিদ্রে চাল নিয়ে চাল অনিয়ম ও কেলেংকারীর অভিযোগে লামচর ওয়ার্ডের মেম্বার মোঃ আলমকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে। এ সময় কাশিমনগর ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলামকে ২শত টাকা জরিমানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেনকে ভৎসনা সহ সতর্ক করে দেন।

শুক্রবার রাতে রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবু ইউসুফ তার কার্যালয়ে এ রায় দেন। এর আগে চাল নিয়ে অনিয়ম ও কেলেংকারীর অভিযোগ পেয়ে শুক্রবার বিকেলে লামচর ইউপির দাসপাড়া পোলের গোড়ায় মোঃ রাজু হোসেনের ডিলারে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে লামচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমির হোসেন, ১নং কাশিমনগর ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম ও ২নং লামচর ওয়ার্ডের মেম্বার মোঃ আলমকে আটক করেন তিনি।

স্থানীয় ভাবে জানা যায়, হতদরিদ্রদের জন্য ১০টাকার চাল ও কার্ড বিতরন নিয়ে অনিয়ম ও কেলেংকারীর স্থানীয়দের কাছ থেকে খবর পান উপজেলার নির্বাহী (ইউএনও) অফিসার মোহাম্মদ আবু ইউসুফ। পরে পুলিশ সহ কয়েকজন কর্মকর্তাদের নিয়ে উপজেলার লামচর ইউপির কাশিমনগর শুক্রবার বিকেলে লামচর ইউপির দাসপাড়া পোলের গোড়ায় মোঃ রাজু হোসেনের ডিলারে অভিযান চালান।

দীর্ঘ ২ ঘন্টাব্যাপী অভিযানে নিবার্হী কর্মকর্তা কার্ডদারীদের তালিকা যাচাই বাচাই শেষে অভিযোগের সতত্যা পেয়ে ঘটনাস্থল থেকে লামচর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমির হোসেন, সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ ভাম্যমান আদালতের মাধ্যমে লামচর ওয়ার্ডে মেম্বার মোঃ আলমকে ৭দিনের জেল ও কাশিমনগর ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলামকে ২ শত টাকা জরিমানা ও চেয়ারম্যান আমির হোসেনকে ভৎসনা সহ সতর্ক করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ জানান, ১০ টাকা চাল কেলেঙ্কারীর ঘটনায় জড়িতদের কাউকেই কোন ছাড় দেওয়া হবেনা। আর অভিযুক্তদের বিরদ্ধে অভিযান সার্বক্ষনিক অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..