× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

যতদিন প্রয়োজন ততদিন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
যতদিন প্রয়োজন ততদিন ত্রাণ

যতদিন প্রয়োজন ততদিন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে অতিদ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে।

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ বন্যা কবলিত সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যা দুর্গতদের পুনর্বাসন বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন।

কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান ও মজিবুর রহমান চৌধুরী পরিদর্শন এবং ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন। এছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও মুহিবুর রহমান মানিক পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসল, রাস্তাঘাট, স্কুল ও ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে আরো ২ সপ্তাহ প্রয়োজন হলে এরপরও ত্রাণ প্রদান কার্যক্রম চলবে। এ সময় নগদ অর্থ, চাল ও শুকনো খাবার চাহিদা অনুযায়ী প্রদান করা হবে। এছাড়া বন্যাপ্লাবিত বিভিন্ন এলাকায় বন্যা পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিরাপদ পানি নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংখ্যক টিউবওয়েল, ঘরবাড়ি মেরামতের টিন, স্কুল ঘর মেরামত, পানিবাহিত রোগ-বালাই রোধে ওষুধ প্রদান করা হবে।

মতবিনিময় সভা শেষে সংসদীয় স্থায়ী কমিটির সদস্যগণ, স্থানীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..