× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পি আই ডি

বুদ্ধ পূর্ণিমায় নেতাদের সংবর্ধনা দেবেন নতুন রাষ্ট্রপতি

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ মে, ২০২৩
President on Buddhist Purnima

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সংবর্ধনা দেবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (৪ মে) বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে এই আয়োজন করা হবে।

আট শতাধিক অতিথিসহ ১ হাজার ৬৫০ জনেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিব এ সময় উপস্থিত থাকবেন বলে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা দেশের অন্যান্য স্থানের মতো রাজধানীতেও যথাযোগ্য গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..