× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

নিজস্ব প্রতিবেদক

দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য – প্রবাসী কল্যাণমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এসকল প্রবাসীদের সম্মাননা প্রদান আগামীতে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ বাড়বে।

মন্ত্রী বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৫২ জন প্রবাসী ও ৩৯ জন সিআইপিকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স যাতে বৈধ পথে দেশে পাঠানো হয় সে বিষয়ে সকলকে সচেতন হতে হবে। বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠালে দেশের অর্থনীতি লাভবান হবে, এগিয়ে যাবে দেশ।

ইউএইতে প্রবাসীদের জন্মনিবন্ধন, পাসপোর্ট সংশোধসহ বিভিন্ন প্রস্তাবনার বিপরীতে তিনি বলেন, সেবা সহজীকরণে শীঘ্রই বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে উদ্যোগ নেয়া হবে। আর রমজানের আগে অনুষ্ঠিতব্য দু’দেশের বৈঠকেও অন্যান্য বিষয় আলোচনা হবে। প্রধানমন্ত্রী ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমে প্রবাসীরাও অন্তর্ভুক্ত। তাই যথাসময়ে সেই সুবিধা গ্রহণে তারাও লাভবান হবেন।

ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..