× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি

তিন দিন পর আলামিনের লাশ ফেরত দিল বিএসএফ

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ মার্চ, ২০২৫
আলামিনের লাশ

পঞ্চগড় সদরের সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক মো. আলামিনের (৩৬) লাশ তিন দিন পর ফেরত দেয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর বাংলাবান্ধা‌ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাবান্ধা আইসিপি দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ ইন্সপেক্টর অনুপম মজুমদার ও তেঁতুলিয়া থানার এসআই নরেশ চন্দ্র দাস মৃত মো. আলামিনের লাশ হস্তান্তর করে।
আলামিনের বাবার নাম সুরুজ মিয়া। তিনি হাড়িভাসা, জিন্নাত পাড়ার বাসিন্দা। পরে তার লাশ পরিবারের সদস্যদের নিকট বুঝিয়ে দেয়া হয় এবং রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর ভিতরগড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৪৪/৭ এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবালুপাড়া নামক স্থানে গত ৮ মার্চ ভোরে ভারতের ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদল কর্তৃক চোরাকারবারীদের ফায়ার করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আলামিন। মরদেহটি ৪৬/ভাটপাড়া বিএসএফ টহল দল কর্তৃক উদ্ধার হয়। ময়নাতদন্ত শেষে রাজগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।


এ ক্যটাগরির আরো খবর..