× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পিআইডি

চুয়াডাঙ্গায় মেছো বিড়াল হত্যার দায়ে মামলা, আটক ১

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

চুয়াডাঙ্গা জেলার কুডুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামে মেছো বিড়াল হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় মোঃ আলমগীর হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২১ মার্চ বিকেলে মানিকদোয়া রাস্তার পাশে আলমগীর হোসেন টেটাবিদ্ধ করে একটি মেছো বিড়াল হত্যা করেন। এই কাজে মিন্টু (৩৫) ও মোঃ সাইফুল ইসলাম (৪৫) সহযোগিতা করেন।

হত্যাকাণ্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি বন বিভাগের নজরে আসে। আজ বন বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন বিভাগ কর্তৃপক্ষ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

দামুড়হুদা উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন শেষে দর্শনা থানায় মামলা দায়েরের নির্দেশ দেয়। মামলাটি দর্শনা থানা গ্রহণ করে এবং অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

এই কাজে চুয়াডাঙ্গার স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার জন্য ও পানকৌড়ি সহযোগিতা করেছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা মেছো বিড়াল সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..