× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে অগ্নিকান্ডে বসতঘর পুরে ছাই

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
অগ্নিকান্ডে বসতঘর পুরে ছাই

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে জুয়েল সিকদার নামের এক কৃষকের বসতঘর সম্পূর্ন ভস্মিভূত হয়েছে। বসতঘর পুড়ে যাওয়ায় মা-বাবা ও স্ত্রী-সন্তান নিয়ে কৃষক জুয়েল প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত কৃষক জুয়েল সিকদার জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে বুধবার দুপুরে তার বসতঘরে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে পরিবারের সবাই অক্ষত থাকলেও পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার কমপক্ষে ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, পরিবারের লোকজনের গায়ে পরিধান করা কাপড় ছাড়া সব কিছুই আগুনে পুড়ে গেছে। বর্তমানে মা-বাবা ও স্ত্রী-সন্তান নিয়ে প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়েছি। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি পুরে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..