× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ -তথ্য সচিব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
গুজব ও অপতথ্য প্রতিরোধ

গুজব ও অপতথ্য প্রতিরোধ করা বর্তমান সময়ের বড়ো চ্যালেঞ্জ। তিনি গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের আরও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

মঙ্গলবার (২৯শে জুলাই) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলনকক্ষে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তথ্য অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সচিব বলেন, গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার এবং আহতদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে তথ্য সার্ভিসের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।

আলোচনাসভার শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনাসভা ও দোয়া মাহফিলে তথ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..