× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

গাংনীতে বোমা বিস্ফোরন। এলাকায় নানা গুঞ্জন

admin
হালনাগাদ: শনিবার, ৯ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ , মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা গ্রামের একটি পাট ক্ষেতে মাঠে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে হাতিকাটা মাঠে এ বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। বোমা বহনকারীর হাতে বিস্ফোরন ঘটেছে বলে ধারনা স্থানীয়দের। ঘটনাস্থলে বোমার স্পিলিন্টার ও রক্ত পড়ে রয়েছে।

কাজিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী আবু নাতেক শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন,বেতবাড়িয়া গ্রাম থেকে নির্বাচনী কর্মী সমাবেশ শেষে বেশ কয়েকজন মটরসাইকেল যোগে হাড়াভাঙ্গা গ্রামে যাওয়ার পথে সতন্ত্র প্রার্থীর লোকজন তাদের উপর ককটেল হামলা চালায়। কয়েকজন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জানান মাঠে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটলেও প্রতিপক্ষ কে ঘায়েল করতেই তাদের উপর দায় চাপানো হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে,পীরতলা-বেতবাড়িয়া সড়ক হতে প্রায় ১ কিঃমিঃ দুরে হাতিকাটা মাঠের একটি পাট ক্ষেতে বোমা বিস্ফোরন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যান প্রার্থী আবু নাতেকের মটরসাইকেল বহর যাওয়ার অন্তত ৩০ মিনিট পর এ বোমার বিস্ফোরন ঘটে। মাঠে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটলেও সতন্ত্র প্রার্থীদের উপর দায় চাপানো হচ্ছে কেন এ প্রশ্নের কোন জবাব দেননী আবু নাতেক। প্রতিক বরাদ্দের আগে কেউ নির্বাচনী প্রচার প্রচারনা চালাতে পারেনা। কিভাবে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন এমন জবাবও এড়িয়ে যায় তিনি। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,বিষয়টি তদন্ত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..