× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

তাজরিবা খুরশীদ

সাশ্রয়ী মূল্যে ফোরজি স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন

গ্রামীণফোন দেশের বাজারে কো-ব্র্যান্ডেড ফোরজি হ্যান্ডসেট – সিম্ফনি জি২৬, উন্মোচনে এডিসন গ্রুপের স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইলের সাথে পার্টনারশিপ করেছে। এ পার্টনারশিপের লক্ষ্য সাশ্রয়ী স্মার্টফোন সমাধান নিশ্চিতের মাধ্যমে সবার কাছে কানেক্টিভিটির সুবিধা পৌঁছে দেয়া, বিশেষ করে যারা এখনও স্মার্টফোন ব্যবহার করছেন না। যার ফলে দেশের সকল স্তরের মানুষের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’র লক্ষ্যপূরণের যাত্রাকে ত্বরান্বিত করবে।

এ উপলক্ষে জিপি হাউজে গ্রামীণফোনের এক্সপ্রেরিয়েন্স সেন্টারে এক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়; যেখানে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডসেটটির উন্মোচন করেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ এবং গ্রামীণফোনের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম অনুষ্ঠানে গ্রামীণফোন থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড কাস্টমার ম্যানেজমেন্ট মোহাম্মদ আওলাদ হোসেন এবং সিম্ফনির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সোর্সিং মুনিম মো. ইশতিয়াকহেড অব মোবাইল সেলস মোহাম্মদ আবু সায়েম এছাড়াও, অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।     

ডিজিটালভাবে কানেক্টেড বাংলাদেশের জন্য স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধির লক্ষ্য নিয়ে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ এ কো-ব্র্যান্ডেড স্মার্টফোন উন্মোচনের লক্ষ্য আরও বেশি মানুষকে ফোরজি কানেক্টিভিটির আওতায় নিয়ে আসা। এ পার্টনারশিপের ফলে, ক্রেতারা ছয় মাসের জন্য প্রতিমাসে পাবেন ২.৫ জিবি ডেটা ও ৫০ মিনিট টকটাইম। পাশাপাশি, ৪৯৯ টাকার বান্ডল মূল্যে ক্রেতারা পাবেন ১৫ জিবি ডেটা এবং ৩০০ মিনিট টকটাইম। এ অফারটি উপভোগ করতে ক্রেতাদের সিম্ফনি জি২৬ থেকে ডায়াল করতে হবে *১২১*১২৭৬#। সকল গ্রামীণফোন সেন্টার এবং এক্সপেরিয়েন্স সেন্টার সহ সিম্ফনির অনুমোদিত সেলস পয়েন্ট কিংবা জিপি অনলাইন শপ থেকে অর্ডার করা যাবে স্মার্টফোনটি।

টেক এনাবলার হিসেবে দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি নিশ্চিতে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। সিম্ফনির সাথে পার্টনারশিপের মাধ্যমে ডিজিটাল বৈষম্য দূর করতে ও স্মার্ট জাতিতে রূপান্তরের যাত্রা ত্বরাণ্বিত করতে অনন্য পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, “স্মার্টফোনকে সাশ্রয়ী করে তোলা বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ লক্ষ্য বাস্তবায়নের পূর্বশর্ত। এটা শুধুমাত্র স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার বৃদ্ধিই করবে না, পাশাপাশি মানুষকে ডিজিটাল জীবনযাত্রায় অভ্যস্ত করে তুলতে ভূমিকা রাখবে। সমাজের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে এটা আমাদের ডিজিটালভাবে কানেক্টেড সমাজের সুবিধা উপভোগে সহায়তা করবে। অর্থবহ আরেকটি পার্টনারশিপের  চুক্তি স্বাক্ষর করতে পেরে আমি আনন্দিত। আমরা এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখি, যেখানে প্রযুক্তি প্রতিবন্ধকতা দূর করে জীবনের রূপান্তর ঘটাবে।”

 সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, “গ্রামীণফোনের সাথে পার্টনারশিপের মাধ্যমে আবারও যুগান্তকারী এক স্মার্টফোন নিয়ে আসতে পেরে সিম্ফনি থেকে আমরা আনন্দিত। এ পার্টনারশিপ দুই প্রতিষ্ঠানের একই লক্ষ্যেরই প্রতিফলন। অর্থনৈতিক সক্ষমতা নির্বিশেষে সবাই যেনো উদ্ভাবনের সুফল উপভোগ করতে পারেন, এ বিশ্বাসেরই প্রতিফল সিম্ফনি জি২৬। গ্রামীণফোন এবং সিম্ফনি মোবাইলের দক্ষতা এবং শক্তির সমন্বয়ে এই পার্টনারশিপ শিল্পখাতে অর্থপূর্ণ উদ্ভাবনের দৃষ্টান্ত তৈরি করবে।


এ ক্যটাগরির আরো খবর..