× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী বেনাপোল বন্দরের ৩৭ নম্বর শেডে মিলল নিখোঁজ ১৯ প্যাকেজ ভারতীয় পণ্য ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে জেরিনের মৃত্যু

ডেস্ক

শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
ঘন কুয়াশা

হিমালয়ের কোল ঘেঁষে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস সারা দেশে শীতের তীব্রতা বাড়িয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসায় গতকাল মঙ্গলবার উত্তরের জেলা নীলফামারীতে ছিল শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ৩ জানুয়ারি বুধবার দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর স্থায়িত্ব দু-এক দিনের বেশি হবে না। আগামীকাল বা তার পরদিন থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, আগামী ৪ ডিসেম্বরের (বৃহস্পতিবার) পর থেকে তাপমাত্রা আবার ধীরে ধীরে বাড়তে পারে। আগামী ৯-১০ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা বাড়ার এই প্রবণতা থাকতে পারে।

দেশের উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের কোনো কোনো জেলায় তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

গতকাল আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবারও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে এই ঘন কুয়াশা। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে।

সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। ঘন কুয়াশার কারণে সারা দেশে দিনে ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, আগের দিনের তুলনায় গতকাল সারা দেশে তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে, ৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় কমেছে ১ ডিগ্রি সেলসিয়াস।

হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছে জেলার নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষেরা। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। শীত থেকে বাঁচতে খড়কুটা জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায় তাদের। ঘন কুয়াশায় কারণে সকাল ১০টা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে।

দুপুর ১২টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের ধীরেন চন্দ্র রায় (৫০) বলেন, ‘আগুন পোহে (তাপি) হামরা দিন পার করেছি, কাম কাজোত যাবার পারেছি না। এমন করি হামার সংসারোত ঘাটতি পড়েছে।’

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, জেলার ছয় উপজেলায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। নতুন করে আরো বরাদ্দ চেয়ে চাহিদা পাঠানো হবে।
ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে দুপুর আড়াইটা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করেনি। ফলে এ সময় বাংলাদেশ বিমানসহ বেসরকারি বিমান সংস্থার নির্ধারিত ফ্লাইটের ঢাকাগামী যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়ে। তবে আড়াইটার পর ফ্লাইট ওঠানামা শুরু হয়।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য মতে, ঘন কুয়াশার কারণে সকাল ৯টা পর্যন্ত এই অঞ্চলে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম ছিল। বিমানবন্দরে ফ্লাইট ওঠানামার জন্য দৃষ্টিসীমা দুই হাজার মিটার প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..