× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

রাগ করে চলে গেলেন অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব নির্বাচনে আজ বৃহস্পতিবার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু নেতাকর্মীদের ভীড় আর ঠেলাঠেলিতে মঞ্চে রাখা টেবিল ভেঙে যাওয়ার পর ক্ষুব্দ অর্থমন্ত্রী রাগ করে সম্মেলন ছেড়ে চলে গেছেন।

জানা যায়,বৃহস্পতিবার বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনস্থলে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সম্মেলনস্থলে যাওয়ার পর অর্থমন্ত্রী মঞ্চে আসন গ্রহণ করার পরই নেতাকর্মীদের উপচেপড়া ভীড় লাগে মঞ্চে। একপর্যায়ে নেতাকর্মীদের ভীড় আর ঠেলাঠেলিতে মঞ্চের সামনে রাখা টেবিল ভেঙে যায়। এরপর ক্ষুব্দ হয়ে রাগ করে অর্থমন্ত্রী সম্মেলনস্থল ছেড়ে চলে যান। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস এমপি, ইমরান আহমদ এমপি, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি সম্পাদক সুব্রত পুরকায়স্থ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..