× Banner
সর্বশেষ
বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী

বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের যাত্রা শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

মধুখালী প্রতিনিধিঃ শিক্ষা শিক্ষা শিক্ষা চাই শিক্ষার কোন বয়স নাই শিক্ষা ছাড়া গতি নাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা-মোহাম্মাদপুর শহীদ বাদশা তালুকদার মেমোরিয়াল ফাউন্ডেশন পরিচালনায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া গ্রামে আড়পাড়া বিশেষ শিক্ষা প্রতিবন্ধী স্কুলের যাত্রা শুর।

এই উপলক্ষে আড়পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা ও ঘোপঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মৃধা ও নওপাড়া হাজী আঃ করিম ও হাজী আঃ রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কাজী কামাল হোসেন এর সঞ্চালনায় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে আড়পাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট শিল্পপতি মৃধা মোঃ বদিউজ্জামান(বাবলু), বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মিরাজুল ইসলাম খাঁন মিল্টন। এ ছাড়া আরো আলোচনা করেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাবুল হোসেন মৃধা প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাহারুল আলম মিয়া (বাবুল), আড়পাড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন মোল্যা , মোঃ আরজ আলী শেখ, মোঃ আতাউর রহমান মোল্যা সহ আড়পাড়া ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে প্রধান অতিথি বলেন এই স্কুল শিশু শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত। তাই স্কুল পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করে আলোচনা সভা শেষ করেন।


এ ক্যটাগরির আরো খবর..