× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বানারীপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

admin
হালনাগাদ: সোমবার, ১৭ আগস্ট, ২০১৫

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের বানারীপাড়ায় স্ত্রী লাইজু বেগমকে (৩০) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহে আলম হাওলাদারকে (৩৭) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলায় ইউসুফ হাওলাদার ও সাহিদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক সোমবার দুপুর ১২টায় এ আদেশ দেন। শাহে আলম উপজেলার বিশারকান্দি গ্রামের আ. মান্নান হাওলাদারের ছেলে। সরকারি কৌঁসুলি গিয়াস উদ্দিন কাবুল জানান, ২০০৯ সালের ১০ জানুয়ারি স্বামীর পরকীয়ায় বাধা দিলে স্ত্রী লাইজু বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় বানারীপাড়া থানায় স্বামী শাহে আলম, প্রতিবেশী ইউসুফ ও সাহিদা বেগমকে অভিযুক্ত করে লাইজু বেগমের ভাই মো. দুলাল মিয়া মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে শাহে আলমের মৃত্যুদন্ডাদেশ এবং দোষ প্রমাণ না হওয়ায় অপর দু’জনকে খালাস দেন। এ সময় আসামি শাহে আলম আদালতে উপস্থিত ছিলেন। রায়ে দন্ডপ্রাপ্তকে সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার নির্দেশ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..