× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে ৩ কোটি ২৫ লাখ বুস্টার ডোজ দেয়া হবে-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

ACP
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০২২
৩ কোটি ২৫ লাখ বুস্টার ডোজ দেয়া হবে-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “আগামীকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপি করোনার বুস্টার ডোজ ক্যাম্পেইন চালানো হবে। এবারের বুস্টার ডোজের লক্ষ্যমাত্রা করা হয়েছে ৩ কোটি ২৫ লাখ ডোজ। এই ক্যাম্পেইন ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলমান থাকবে। এর আগে ২২ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে এবং এই ক্যাম্পেইন সফল হলে ২৫ কোটি ডোজ ভ্যাকসিন দেয়া সম্ভব হবে। এতে দেশ আরো বেশি নিরাপদ হবে।”

আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “২৬তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন উপলক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।”

বুস্টার ক্যাম্পেইন সফল করতে ২য় ডোজের সময়কাল ৬ মাস থাকলেও এখন থেকে ২য় ডোজ নেয়ার ৪ মাস পর থেকেই বুস্টার ডোজ নেয়া যাবে বলে স্বাস্থ্যমন্ত্রী এসময় উল্লেখ করেন। বুস্টার ডোজের জন্য সুরক্ষা অ্যাপের মেসেজ না থাকলেও ২য় ডোজের সনদ দেখিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে বুস্টার ডোজ নেয়া যাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

অন্যদিকে, ২৬তম জাতীয় কৃমি সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী সভায় বলেন, “এ বছর ৪ কোটি মানুষকে কৃমির ওষুধ খাওয়ানো হবে। আগামী ২০ মার্চ থেকে এ ক্যাম্পেইন শুরু হবে এবং আমাদের লক্ষ্যমাত্রার ৯৮ ভাগ পূরণ করা হবে।”

কৃমিতে আক্রান্ত না হতে স্বাস্থ্যমন্ত্রী এসময় পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, দেশের প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫-১১ বছর বয়সী সকল শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২-১৬ বছর বয়সী সকল শিশুকে ১ ডোজ কৃমিনাশক ঔষধ (মেবেন্ডাজল বা ভারমক্স ৫০০ মি.গ্রা.) ভরা পেটে সেবন করানো হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম-এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়াসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।


এ ক্যটাগরির আরো খবর..