× Banner
সর্বশেষ
প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পানি খেয়ে গাজীপুরে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোণাবাড়ি শিল্প এলাকার কেয়া নিট কম্পোজিট কারখানায় সরবরাহ করা পানি পান করে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের নিকটবর্তী শরীফ জেনারেল হসপিটাল, কোণাবাড়ি ক্লিনিক ও হক জেনারেল হসপিটাল, কোণাবাড়ি পপুলার হসপিটালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ কয়েকজন শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও কারখানাটির শ্রমিকরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সরবরাহ করা পানি পান করে কয়েকজন শ্রমিক বমি, মাথা ঘোরানো ও পেটে ব্যথা অনুভব করতে থাকে। পরে তাদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর পর একে একে বিভিন্ন ফ্লোর থেকে পানি পান করা শ্রমিকরা অসুস্থ হতে থাকে। দুপুর দেড়টা পর্যন্ত কারখানাটির ৫ শতাধিক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কোণাবাড়ির শরীফ হাসপাতালের পরিচালক ডা. শরীফ আহমেদ জানান, শুধু পানি পান করেই কারখানাটির শ্রমিকেরা অসুস্থ হয়নি। অতিরিক্ত গরম ও আতঙ্কে অনেকে অসুস্থ হয়ে পড়ে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের সুচিকিৎসার দাবিতে দুপুর একটার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এ ক্যটাগরির আরো খবর..