× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পঞ্চগড়ে মর্টার শেল নিষ্ক্রিয় করা হল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মর্টার শেল নিষ্ক্রিয় করা হল। বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী একটি দল ৮জুন (বুধবার) দুপুুরে করতোয়া নদীর বালুচরে বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করেন।

এ সময় বোমা নিষ্ক্রিয়কারী দলের নেতৃত্ব দেন রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন হিশাম মো. শফিক এটিও। পুলিশ জানায়, ওই মর্টার শেলটি ১৯৭১ সালে স্বাধিনতা যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে। গত ৮ এপ্রিল পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার চাওয়াই নদীর গোয়ালপাড়া ঘাটে মাছ ধরতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি খুঁজে পায় স্থানীয় স্কুল শিক্ষার্থী সাকিমুল (১২) ও শাকিল (১৪)।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সদর থানার এস আই নয়ন শাহা পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য, ১৯৭১সালে পঞ্চগড়ের অমরখানায় পাক সেনাদের শক্ত ঘাটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর সাথে পাক সেনাদের আনেক বার যুদ্ধ সংঘঠিত হয়। নিষ্ক্রিয় করা মর্টারটি যুদ্ধের সময় ওই এলাকায় ব্যবহৃত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..