× Banner
সর্বশেষ
ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান নিউটনের আপেলের মতো গণ-অভ্যুত্থান অটোমেটিক পড়েনি – স্বরাষ্ট্রমন্ত্রী ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই’

ডেস্ক

দুর্গা মন্ডপের সংখ্যা আরও না বাড়ানোর অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
দুর্গা মন্ডপের সংখ্যা

দুর্গা মন্ডপের সংখ্যা না বাড়ানোর অনুরোধ। আগামী ২১ থেকে ২৪ অক্টোবর দুর্গাপূজা উদযাপিত হ‌বে। পূজার সময়ে প্রায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গত বছর ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপুজা পালন হয়েছিল। চলতি বছর পূজামণ্ডপের সংখ্যা ২৩৯টি মণ্ডপ বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৪০৭টি। এবছর দুর্গা মন্ডপের সংখ্যা আরও না বাড়ানোর অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, পূজার সময়ে প্রায় বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কিছু প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। সেসব যাতে আর না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সব পক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা উদযাপন পরিষদ কর্তৃপক্ষ সারা দেশের স্বেচ্ছাসেবক রাখবে। অন্যদিকে সারাদেশে প্রায় দুই লাখ আনসার মোতায়েন করা হবে পূজা মণ্ডপের নিরাপত্তায়। ৯৯৯ কর্তৃপক্ষ এ বিষয়ে বিশেষ নজর রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইপি ক্যামেরা বসানোর জন্য বলা হয়েছে। সীমান্তে বিজিবি, উপকূলীয় এলাকায় কোস্টগার্ড, নৌপুলিশ সতর্ক থাকবে। অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস সতর্ক থাকবে। সারাদেশে জেলা উপজেলায় পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজা ঘিরে ফেসবুক এবং ইউটিউব থেকে কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে। এ বিষয়ে পুলিশ সদরদপ্তর ও জেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..