সাপাহারে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর সাপাহারে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন সরকারী, বে-সরকারী, স্বায়ত্বশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি বিনম্ব্র শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, কৃষি অফিসার শাপলা খাতুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, বিশিষ্ট সমাজসেবক নুরল হক মাস্টার, ইসফাত জেরিন মিনা প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।