(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে উপজেলার আইন শৃঙ্খলা, মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সমাজসেবক নূরল হক মাষ্টার, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, চৌধুরী চাঁন মোহাম্মদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি স¤্রাট, সম্পাদক প্রদীপ সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




