× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

মায়েরাই পারেন একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠন করতে -শেখ আফিল উদ্দিন এমপি

admin
হালনাগাদ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল : যশোর-১(শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, একমাত্র মায়েরা পারেন একটি সুখী সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠন করতে। “মা” পৃথিবীর এক অনন্য ব্যক্তি। যার তুলনা কেবল “মা”। একজন মা তার গর্ভে সন্তান ধারনের পর থেকে কতো কষ্ট সহ্য করে সন্তানকে পৃথিবীর মুখ দেখান। সে কষ্টের যন্ত্রণা একমাত্র মায়েরা এবং মহান আল্লাহ ছাড়া অন্য কেউ অনুধাবন করতে পারবেনা। এজন্য প্রত্যেক মায়ের সাথে সন্তানের রয়েছে নিবিড় সম্পর্ক।
যেকারণে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই প্রত্যেক সন্তান তার মায়ের আঁচলের মধ্যেই থাকতে চায়। যেকারণে মায়েরাই পারেন সন্তানকে আলোর পথ দেখাতে। শনিবার বেলা ১টার সময় যশোরের বেনাপোল সানরাইজ স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি। সানরাইজ পাবলিক স্কুলের সভাপতি আজিম উদ্দিন গাজীর সভাপতিত্বে ও অত্র স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নজরুল ইসলামের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ফল প্রকাশ ও মা সমাবেশে শেখ আফিল উদ্দিন  আরো বলেন, আমরা সাধারণত সন্তানদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়েই আস্তে আস্তে তাদেরকে দূরে সরিয়ে দেই।
যেকারণে তারাও সঙ্গীর প্রয়োজনে মোবাইল, ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো বা ইউটিউব ঘাটতে থাকে। একদিন তারা অসৎসঙ্গে জড়িয়ে প্রেম, মাদকাশক্ত, ছিনতাইকারি, চোর, ডাকাত, জঙ্গীসহ রাষ্ট্রদ্রোহী হয়ে ওঠে। তখন বাবা-মা, পরিবার-পরিজনসহ রাষ্ট্রের কিছু করার থাকেনা। তাই সন্তানকে প্রাইমারি স্কুলে পাঠাবেন, হাইস্কুলে পাঠাবেন, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তাদের সাথে আঠার মতো লেগে থাকবেন।
তাহলে, ছোটবেলায় তাকে যেমন স্বপ্ন দেখাতেন, আদর করতেন আর চুমু খেয়ে বলতেন তোকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক বা বিসিএস ক্যাডার বানাব, তা অবশ্যই বাস্তবায়ন হবে। এতে একদিকে আপনার ঘর আলোকিত হবে, অন্যদিকে সমাজ পাবে এক শিক্ষিত জাতি, রাষ্ট্র হবে উন্নত সমৃদ্ধশালী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান, সাধারণ সম্পাক ও শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..