× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

রাজাকারদের কুকীর্তি থাকবে পাঠ্যপুস্তকে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২ আগস্ট, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গর্বিত সাফল্যের কথার পাশাপাশি চিহ্নিত রাজাকারদের নামসহ তাদের কুর্কীতির কথাও থাকবে। ফলে শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ও রাজাকারদের সম্পর্কে সঠিক তথ্য ও ধারণা পাবে।সারাদেশের সব বধ্যভূমিতে একই রকম স্মৃতিস্তম্ভ করা হবে। যাতে মানুষ দেখে সহজে চিনতে ও বুঝতে পারে। বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মঙ্গলবার দুপুরে নড়াইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,  মুক্তিযোদ্ধা তবিবর রহমান খান, শরীফ হুমায়ুন কবির, এসএ মতিন  বক্তব্য রাখেন। মোজাম্মেল হক বলেন, যারা মেধাবী ও দেশের সম্পদ তারা আগামীতে প্রশাসন চালাবে।  তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ও সঠিক ইতিহাস জানার জন্য বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।

মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে আগামীতে বেশ কিছু পদক্ষেপ নেয়ার নেয়া হবে। এর মধ্যে আগামীতে মুক্তিযোদ্ধাদের ভাতা ঘরে ঘরে পৌঁছে দেয়া এবং অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য সব জেলা-উপজেলায় বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে।

মোজাম্মেল হক বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করে তালিকা চূড়ান্ত করা হবে। এ ব্যাপারে কেউ দুর্নীতি করলে তাকে শাস্তি পেতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..