× Banner
সর্বশেষ
আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে

নিউজ ডেস্ক

যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে ১ লাখ ৮১ হাজার ৪৩০জন পরীক্ষার্থী পরীক্ষা শুরু

Dutta
হালনাগাদ: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি

স্টাফ রিপোর্টার, যশোর :  আজ সকাল ১০টা থেকে পদার্থ বিজ্ঞানের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। করোনা মহামারির কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার সময় থাকবে দেড় ঘন্টা ও মান থাকবে ৫০। পাশাপাশি অসুস্থদের জন্য আইসোলেশনে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় ২৯১টি কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছেলে ৯২ হাজার ৪৪২ জন ও মেয়ে ৮৮ হাজার ৯৮৮জন। এবারের পরীক্ষায় মেয়ের চেয়ে ৩ হাজার ৪৫৪ জন ছেলে বেশি অংশ নেবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৫৭ হাজার ১৬৫জন ও অনিয়মিত  ২৩ হাজার ৯৭১জন।
আজ সকালে যশোর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তবে কোন শিক্ষার্থীর যদি শরীরে তাপমাত্রা বেশি থাকে তবে তাকে বা তাদের আইশোলনে রেখে পরীক্ষা নেয়ার ব্যবস্থাও রয়েছে।
এদিকে শিক্ষার্থীরা জানিয়েছে, করোনার মধ্যে স্কুল বন্ধ থাকলেও প্রস্তুতি তাদের ভালো এবং তারা ভালো ফলাফল করতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..