× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

মেহেরপুরে মাদক মামলায় দুই যুবকের কারাদন্ড

admin
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর ঃ ০৬-১১-১৬ মেহেরপুরে একটি মাদক মামলায় ধনি আলী (৩০) ও সাজু মিয়া (৩২) নামের দুই মাদক ব্যবসায়ীর ৪ বছর করে জেল দিয়েছে আদালত।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতে বিচারক চৌধুরী মাহাবুবুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে জেল দেওয়া হয়েছে। দন্ডাদেশপ্রাপ্ত ধনী আলী ও সাজু মিয়া জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের আনোয়ার আলী ও বজলুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৮ সালের ৮ আগষ্ট দুপুরের দিকে গাংনী থানা পুলিশের একটি দল একই উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ৯২ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে। এ ব্যাপারে গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগ দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মিনা পাল এবং আসামী পক্ষে আতাউল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..