× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

বেনাপোল যশোর প্রতিনিধি

ভারত থেকে এক কিশোরীকে প্রত্যাবাসন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
ভারত থেকে এক কিশোরীকে প্রত্যাবাসন

ভারতের পশ্চিমবঙ্গের হারিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে এক বাংলাদেশি কিশোরীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভারত সরকারের ব্যুরো অব ইমিগ্রেশন, হারিদাসপুর চেকপোস্টের মাধ্যমে ওই কিশোরীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রত্যাবাসিত কিশোরীর নাম ভাবনা বিশ্বাস ওরফে মিম আক্তার। সে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুগন্ধি গ্রামের আলমগীর মন্ডলের মেয়ে।
এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফেসিলেটেটর শফিকুল ইসলাম জানান-ভারতের বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা প্রদত্ত ট্রাভেল পারমিট এবং বেঙ্গালুরু এফআরআরও কর্তৃক ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কিশোরীকে বাংলাদেশে গ্রহণ করা হয়েছে এবং তাকে তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..