× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

পি আই ডি

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ -আইসিটি প্রতিমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ

আগামী বছরের জুনে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে জি-ক্লাউড এ যুক্ত হচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, ডিজরাপটিভ টেকনোলজি বিষয়ে দেশের মেধাবী তরুণদের প্রযুক্তিগত সহায়তা ও ফ্রি প্রশিক্ষণ দেবে ওরাকল একাডেমি।

          প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে সরকারি-বেসরকারি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে নলেজ পার্টনার হিসেবে ওরাকল বাংলাদেশের সাথে আইসিটি বিভাগের চুক্তি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          পলক বলেন, দেশে শিল্পবান্ধব প্রযুক্তি ও দক্ষ জনসম্পদ গড়ে তুলতে ‘ব্লেন্ডেড এডুকেশন টাস্ক ফোর্স, গঠন করা হয়েছে। এর সদস্য হিসেবে শিক্ষা মন্ত্রণালয়সহ সকল মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে আইসিটি বিভাগ। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনী, সৃজনশীল, সমস্যার সমাধানকারী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা থেকেই কোডিং শেখানোর পাশাপাশি এআই, মেশিন লার্নিং ও ডেটা অ্যানালিটিক্স শেখাতে উদ্যোগ নেবে আইসিটি বিভাগ।

          আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ওরাকল জাপান ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট গ্যারেট ইক, ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা বক্তব্য রাখেন।

          পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

          উল্লেখ্য, অনুষ্ঠানে গত বছর ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুযায়ী স্থানীয় মেধাবীদের ভবিষ্যতের জন্য গড়ে তুলতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়ে আইসিটি’র মানবসম্পদ উন্নয়ন বিভাগকে সাহায্য করার প্রতিমন্ত্রীর স্বারক হস্তান্তর করেন ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা।


এ ক্যটাগরির আরো খবর..