বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত প্রবন্ধ, চবি শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রাজিব শর্মা, চট্টগ্রামঃ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধে বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত তথ্য উপস্থাপনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মো. নোমানের আদালতে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান তানভীর মামলাটি দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী আজহারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,‘আদালত শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে চকবাজার থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি। ওই মামলায় দুই মাস আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।