× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ফুলবাড়ীতে মৎস্য সপ্তাহের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা মঃস্য দপ্তরের আয়োজনে ১৮ জুলাই বৃহঃবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে রবীন্দ্র-নজরুল মঞ্চে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহবুবুর রশীদ, ওসি(তদন্ত) আব্দুর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, বিআরডিবি-র চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান প্রমূখ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসার মাহমুদুন্নবী মিঠু।


এ ক্যটাগরির আরো খবর..