ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় দুধ, ডিম, মাংস উৎপাদনের মাধ্যমে আমিষের ঘাটতি পূরণ ও মেধাবী জাতি গঠণের উদ্দেশ্যে এনএটিপি-২ (ন্যাশনাল টেকনোলজি প্রজেক্ট) এর আওতায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে বিনামূল্যে গরু, ছাগল, হাঁস-মুরগী টীকা কৃমি নাশক ঔষধ ও চিকিৎসা প্রদান করা হয়েছে।
শনিবার কলমিবুনিয়া সাইক্লোন শেল্টার মাঠে বিনামূল্যে ভ্যাকসিন কৃমিনাশক সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত এ সেবা প্রদান করা হয়। বিনামূল্যে ভ্যাকসিন কৃমিনাশক ও চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা উপ সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা কে, এম, তৈয়েব আলী ,সি,ই,এল, সুবোল কুমার এ,আই টেকনেশিয়ান ভৃধর চন্দ। সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় ২শত গরু মহিষ ৫০ টি ১৪০টি ছাগল ভেড়াকে চিকিৎসা সেবা দেওয়া হয়



