নির্মাণাধীন সিটিটিসি ভবন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রাজধানীর আগারগাঁওয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেছেন।

এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, নিরাপত্তা, অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

উল্লেখ্য, নতুন ভবনটি চালু হলে সিটিটিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাইবার অপরাধ, জঙ্গিবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ডিএমপি কমিশনার, ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।