নবীগঞ্জে পৃথক স্থানে দূর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিনিধি:  নবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় মহিলাসহ ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত সৌদি প্রবাসীকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানাযায়, গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সৌদি প্রবাসী হাসিম উল্লাহর বসত ঘরে ১০/১২ জনের সস্বস্ত্র ডাকাত দল বাড়ীর কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ীতে অবস্থানরত হাজী হাসিম উল্লাহ (৫০) কে হাত-পা বেধে ধারালো অস্ত্রের মুখে বাড়ীর সবাইকে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল সেট কেড়ে নিয়ে বিভিন্ন রুমের আলমারী ও আসবাবপত্র ভাংচুর করে ১০ ভরি স্বর্নালংকার ও নগদ দুই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় বাড়ির গৃহকর্তার স্ত্রী ও জামাতা ‍দুবাই প্রবাসী গোলাম মস্তফাকেও মারপিট করে আহত করে। এদের মধ্যে গুরুতর আহত হাসিম উল্লাহকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের লন্ডন প্রবাসী শিমুল মিয়ার বাড়িতে হানা দেয়। সংঘবদ্ধ ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে যায়। এসময় ডাকতরা নগদ ৬০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, দামী কয়েকটি মোবাইলফোন সহ বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র নিয়ে যায়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্য (ওসি) মো: আব্দুল বাতেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা ‍জুরে ঘন ঘন ডাকাতরি ঘটনায় আতংক ছড়িয়ে পড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।