× Banner
সর্বশেষ
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না – অর্থমন্ত্রী দুই কর্মদিবসে রামিসা হত্যা মামলায় পেপার বুক তৈরির আশাবাদ অ্যাটর্নি জেনারেলের

ভয়াবহ তুষারপাতে পাকিস্তানে ২৩৬ টি বাড়িতে ধস মৃত ১০৪

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ ভয়াবহ তুষারপাতে পাকিস্তানে গত কয়েকদিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। অন্যদিকে, আহত কমপক্ষে ৯৬ জন। অধিকৃত কাশ্মীরে ধ্বংস হয়েছে অন্তত ২০০ বাড়ি এছাড়াও খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে বিধ্বস্ত হয়েছে ৩১টি ঘরবাড়ি।

পাকিস্তানের একটা বিস্তির্ণ অঞ্চল জুড়েই চলছে এমন তুষারপাত। আগামী কয়েকদিন আরও ভারী তুষারপাত হবে বলে জানা গিয়েছে। ফলে এই পরিস্থিতিতে অবস্থা খুবই খারাপ হবে বলে মনে করা হচ্ছে। বেলুচিস্তান সবচেয়ে বেশি দুর্যোগ কবলিত হয়েছে বলে পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে।

দফতরের তরফে আরও জানায়, সীমান্তের ওপারে অধিকৃত কাশ্মীরে হিমবাহ ধসে ৭৭ জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে। অন্যদিকে, বেলুচিস্তানে আহত হয়েছে ২৩ জন। এছাড়া, খাইবার-পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তানে মারা গেছে পাঁচজন। তুষার কবলিত অসহায় মানুষদের মাঝে কম্বল, তাবু, রেশন, প্লাস্টিকের পাটি, সোলার লাইট, রান্নার সামগ্রী, স্লিপিং ব্যাগ, জুতা, কাপড়-চোপড়, শিশুদের চিকিৎসার জন্য প্রাথমিক বক্স এবং জলের বোতল বিতরণ করা হয়েছে।

এছাড়া, দুর্যোগ কবলিত লোকজনের ভেতরে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। পাশাপাশি দুর্যোগে আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য পাক সরকারের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। এর একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ত্রাণ বিতরণ কাজ পর্যবেক্ষণের জন্য অধিকৃত জম্মু-কাশ্মীর সফর করেন।


এ ক্যটাগরির আরো খবর..