ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা ও গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবা ও গাজা সহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদেরকে আটক করে। আটককৃতরা হল, উপজেলার চাচড়া গ্রামের গোবিন্দ কুমার বিশ্বাস (৫৬) ও রুবেল হোসেন (২৭) এবং সদর থানার কেশবপুর গ্রামের মেহেদী হাসান (২০)।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে থানার এস আই সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের আড়পাড়া মুক্তিযোদ্ধা সংসদের সামনে এক অভিযান চালায়। সেখানে মাদক বিক্রিকালে ৭ পিচ ইয়াবা সহ মেহেদী নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে। একই সময়ে থানার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ পৌর এলাকার চাচড়া গ্রামে অভিযান চালায়।

এ সময় ওই গ্রামের চঞ্চলের বাড়ীর পিছনে একটি মাদকের আখড়ার থেকে ৫০ পুরিয়া গাজা সহ গোবিন্দ কুমার ও রুবেল নামে দুই মাদক ব্যাবসাযীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদদ্রব্য আইনে থানায় পৃখক ২ টি মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অত্র উপজেলাতে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।