ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  মহামারি করোনা ভাইরাস ঠেকাতে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ঝিনাইদহ কালীগঞ্জে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৮ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে এ জরিমানা আদায় করা হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিেেষ্ট্রট ভুপালি সরকার এ জরিমানা আদায় করেন। এসময় তার সাথে কালীগঞ্জ থানার এসআই সাগরসহ সঙ্গিও ফোর্স উপস্থিত ছিলেন।

ভুপালি সরকার জানান, সংক্রমন রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মুল আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন অপরাধে তিনি ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮হাজার ৩শ টাকা জরিমিানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরো জানান, করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।